প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বছরে প্রত্যেক নাগরিকের অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বনায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন। গতকাল শনিবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম এ উদ্যোগের কথা জানান। জেলা প্রশাসক বলেছেন, ‘বৃক্ষর...