সালাহদের জার্সি নিয়ে লজ্জা দিল ফিফা
জার্সিতে সাতটি তারকা চিহ্ন লাগিয়ে ফুটবল ম্যাচ খেলে মিশর। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, জার্সিতে কোন তারকা চিহ্ন রাখা যাবে না। কারণ মিশর কখনো বিশ্বকাপ জেতেনি। তারা খচিত জার্সি কেবল ওই দল পরবে যাদের দেশ বিশ্বকাপ জিতেছে। ফারাহ খ্যাত মিশর জার্সিতে তারকা চিহ্ন রাখে অঞ্চলটির সর্বাধিক সাতটি আফ্রিকান কাপ অব নেশন্স জেতায়। ওই জার্সি বিশ্বকাপে না পরার নির্দেশনার বিষয়ে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘খেলোয়াড়দের যে জার্সি পরতে দেখা গেছে, তা রুটিন সেশনের অংশ। প্রকৃতঅর্থে ফিফা চার মাস আগেই আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জার্সিতে তারকা চিহ্ন রাখা যাবে না।&rsqu...