বাংলাদেশের এইচএসসি, সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে প্রতিমন্ত্রী
বাংলাদেশে উচ্চমাধ্যমিকের শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান বলে সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিগত ২০ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় যে চরম নৈরাজ্য চলেছে তা এখন স্পষ্ট। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী পাস পর্যন্ত করতে পারে না। সিঙ্গাপুরে বাংলাদেশের উচ্চমাধ্যমিক স্তরকে তাদের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়। এই শোচনীয় দশা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষকদের মানো...