পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা
পাবনার সাঁথিয়ায় কৃষকরা এ বছর ব্যাপকভাবে পেঁয়াজের আবাদ করেছিলেন। লাভের আশায় পেঁয়াজ মজুত করে এখন দাম কমে যাওয়ায় বিপদে পড়েছেন কৃষক ও মজুত ব্যবসায়ী। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচের তুলনায় পুঁজিও টিকছে না পেঁয়াজ চাষিদের। মৌসুমের শেষদিকে পেঁয়াজ পচে ও শুকিয়ে ওজন কমে দ্বিগুণ ক্ষতির শঙ্কায় কম দামে বিক্রি করতেও বাধ্য হচ্ছেন তারা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। অনেক কৃষক প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ পর্যন্ত দেশি পেঁয়াজ পেয়েছেন। হাইব্রিড জাতের পেঁয়াজে (সুখ সাগর) ফলন হয়েছে ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত। তবে উৎপাদন বাড়লেও বাজারে দাম কমে যাওয়ায় বিপদে পড়েছেন...