সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করা হয়েছে। একই আসনের জামায়াতের পরাজিত প্রার্থী মুহম্মদ নুরুল আমিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল সোমবার এ তারিখ দেন। আবেদনটির ওপর আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। দাখিল করা আবেদনে চলতি সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে সরোয়ারকে বিরত রাখার আরজিও রয়েছে। চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে গত ৯...