মসজিদের ১৭টি সিলিং ফ্যান চুরি করে বিক্রি, গ্রেপ্তার চোর-ক্রেতা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে বিভিন্ন সময়ে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় চোর ও চোরাই মাল ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া দুটি ফ্যানও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি মসজিদ কমিটির সদস্য আবুল কাশেম হোসেনপুর থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ ১৭টি সিলিং ফ্যান চুরির কথা স্বীকার করে জানান, তিনি সেগুলো হোসে...