আশুগঞ্জে বিদ্যুতায়িত পুকুরে গোসলে নেমে দুই শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতায়িত পুকুরে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। পুকুরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি না জেনেই তিন শিশু গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে। রোববার সন্ধ্যার আগে উপজেলার বাহাদুরপুর গ্রামের খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার চরচারতলা গ্রামের মহরমপাড়ার আলম মিয়ার ছেলে মো. চাঁন বাদশা (৯) এবং তালশহর গ্রামের দক্ষিণপাড়ার নাছির নিয়াজের ছেলে মো. রিয়ান নিয়াজ (১১)। আহত মো. রাহীমের (১৩) চিকিৎসা চলছে। তিনজনই খন্দক...