ঘুমের মধ্যেই ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল শিক্ষার্থীর
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী গ্রামে বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট বোন মিতু। রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের বরাতে জানা যায়, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার দুই মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক ভুলবশত তাদের বাড়ির সামনের সরু সড়কে প্রবেশ করে। বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সোজা বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘরের ভেতরে খাটে ঘুমিয়ে থাকা দুই বোন ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থান...