বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি
বিসিএস একটি দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে সফল হতে হলে ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাস– এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিএসে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা। প্রথমেই বিসিএস প্রিলিমিনারির সিলেবাস ভালোভাবে দেখে নিন। এরপর বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আপনার শক্তিশালী ও দুর্বল বিষয়গুলো চিহ্নিত করুন। কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, কোন বিষয় থেকে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছে– এসব বিষয় খেয়াল করে শেষ মুহূর্তের প্রস্তুতির পরিকল্পনা সাজান। অনেক বিষয় আপনার আগে থেকেই জানা, আবার কিছু বিষয় তুলনামূলক নতুন। এখন নতুন অধ্যায়ে...