নওফেলের চশমা হিলের বাসায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, আগুন
সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাঁচলাইশ থানার চশমা হিলের বাসায় এ ঘটনা ঘটে। ৬-৭ জনের একটি দল তাঁর বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চশমা হিলের ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল। কয়েক দফায় হামলাও করা হয়। মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক...