হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং আরও ১০১৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মৃত তিনজনের মধ্যে সিলেটের দুজন আর একজন ময়মনসিংহের। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট...