বিশ্বকাপের মধ্যেই টাইব্রেকারের নিয়ম পাল্টাতে চায় ফিফা
বিশ্বকাপের নকআউটের খেলা শুরু হওয়ার আগেই টাইব্রেকারের টসের নিয়মে একটি পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ফিফা। টুর্নামেন্ট চলাকালে নতুন নিয়ম কার্যকর করার সম্ভাবনার বিষয়টি পর্যালোচনা করে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিদ্যমান নিয়মে টাইব্রেকারের জন্য দুটি কয়েনে টস করা হয়। প্রথম টসে নির্ধারিত হয় পেনাল্টি শট নেবে কোন দল। দ্বিতীয় টসে ঠিক করা হয় কোন গোলপোস্টে টাইব্রেকার হবে। তবে ফিফা চায়, টাইব্রেকারের জন্য এখন থেকে একটি কয়েনে টসের নিয়ম রাখতে। উভয় দলকে সমান সুবিধা দেওয়ার জন্য এই পরিবর্তনের উদ্যোগ। প্রস্তাবিত নিয়ম কার্যকর করা গেলে টসে জয়ী দল যে কোনো একটি শট বা গোলপোস্ট বেছে নেওয়ার সুযোগ পাবে, অর্থাৎ...