‘আবার বিশ্বকাপ চাওয়াটা লোভ হয়ে যাবে’, জন্মদিনে বিনয়ী মেসি
৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এর কোঠায় পা রাখলেন ফুটবল ইতিহাসের বরপুত্র লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া এই মহাতারকার ফুটবল ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ বিশ্বকাপে নিজের দ্বিতীয় বিশ্বখেতাব ছোঁয়ার অভিযানে আছেন তিনি। আসরের প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিকসহ ৫ গোল করে ইতিমধ্যেই নতুন ইতিহাস গড়েছেন এলএমটেন। আর এমন মহিমান্বিত এক জন্মলগ্নে এসে আর্জেন্টাইন অধিনায়ক অকপটে জানালেন, ঈশ্বরের কাছে নতুন করে আর কোনো চাওয়া নেই তার। গত সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে চোখধাঁধানো জোড়া গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে এককভাবে বিশ্বকাপ ইত...