পিতা-মাতার ভরণপোষণ আইন আরও যুগপোযোগী করতে হবে: ব্যারিস্টার বাদল
পিতা-মাতার ভরণপোষণ আইনটি সংশোধনের মাধ্যমে আরও যুগপোযোগী করার পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল। তিনি বলেছেন, ২০১৩ সালে করা বিদ্যামান এই আইনটি সংশোধনের মাধ্যমে আইনের সার্বিক কার্যকারিতা বাড়াতে হবে। এছাড়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা প্রয়োজন। তাহলেই সন্তানরা পিতা-মাতাকে অবহেলা ও অবজ্ঞা করতে ভয় পাবেন। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে পিতা-মাতার অধিকার বাস্তবায়নে ভরণপোষণ আইন নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্...