১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু, লোকারণ্য লালদীঘি মাঠ
চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। আজ শনিবার বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। জোটভুক্ত দলগুলো শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট। সমাবেশে জোটভুক্ত দলগুলোর জেলা ও মহানগর পর্যায়ের সিনিয়র নেতাদের বক্তব্য রাখছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেবেন—লিবারেল ডেমোক্রেটিক...