রক্তে গড়া সম্পর্ক
মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সাধারণত জন্মসূত্র, রক্তের ধাতরা, বন্ধুত্ব কিংবা বৈবাহিক কারণে তৈরি হয়। তবে পৃথিবীতে এমন এক অদ্ভুত ও পবিত্র সম্পর্ক রয়েছে, যার ভিত্তি কেবলই মানবতা। সম্পূর্ণ অচেনা ও অপরিচিত একজন মানুষের ধমনিতে যখন আরেকজনের রক্ত প্রবাহিত হয়, তখন সৃষ্টি হয় এক অদৃশ্য আত্মিক বন্ধন। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এদিনটি সেসব নীরব প্রাণরক্ষাকারীর প্রতি সম্মান জানানোর দিন, যাদের নিঃস্বার্থ দানে বেঁচে যায় অসংখ্য মুমূর্ষু প্রাণ। কয়েকদিন আগের কথা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রসবকালীন জটিলতায় এক মায়ের জীবন সংকটাপন্ন। জরুরি ভিত্তিতে প্রয়োজন ‘এ নেগেটিভ’ রক্ত। এই গ্রুপের রক...