গরুর সঙ্গে বেঁধে শিশুকে ছেড়ে দেওয়ার অভিযোগ, আটক ১
ফরিদপুরের আলফাডাঙ্গায় গরু তাড়িয়ে দেওয়া ১০ বছরের এক মাদ্রাসাছাত্রকে গরুর সঙ্গে রশি দিয়ে বেঁধে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গরুটি দৌড়ে গেলে শিশুটির গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের উপক্রম হয়। স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর অভিযুক্ত কাওছার মৃধাকে আটক করেছে পুলিশ। আহত শিশু তামিম ইসলাম (১০) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। সে আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামে লজিং থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া এলাকার মারকাজুল কুরআন মাদ্রাসার বাউন্ডারির ভেতরে স্থানীয় কাওছার মৃধার একটি গরু ঢুকে গাছপালা খেতে থাক...