যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’
‘হাওয়া’র ব্লকবাস্টার সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ মুক্তি দিয়েছেন। ঈদে মুক্তি পাওয়া ছবিটি দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ টি শহরে মুক্তি দিতে যাচ্ছে বায়োস্কপ ফিল্মস। বাংলা চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনায় পথিকৃত পরিবেশক ‘বায়োস্কপ ফিল্মস’এর এটি ৫৫ তম পরিবেশনা। এ প্রসঙ্গে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা গত কয়েকবছর ধরে একটু একটু করে প্রবাসে এই দর্শকদের তৈরি করতে পেরেছি। আমাদের ৫৫ তম চলচ্চিত্র হিসেবে রইদ মুভিটা অস্কার কোয়ালিফাইং রাউন্ডে আমরা দেবার জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ করার চেষ্টা কর...