ইসরায়েলে ইরানের হামলাটি নতুন মধ্যপ্রাচ্য গড়ার ইঙ্গিত
ইসরায়েলে সোমবার ইরান যে পরিসরে হামলা করেছে, সেটির তুলনায় তেল আবিব জবাব দিতে পারেনি। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকতে বলেছেন। অতীতে এমন নজির খুব কম। এবারের এই ব্যতিক্রম ঘটনার কারণ কী? এর উত্তরে সামনে আসছে চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট। ইরান সম্পূর্ণ নতুন কিছু নিয়মের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক শৃঙ্খলা গড়ে তোলার চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে তারা সফলও হতে পারে। ইরান নিজেদের ভূখণ্ডে হামলার জবাব দিতে সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। বরং লেবাননে হামলার জবাব দিতে তেল আবিবে আঘাত হেনেছে। নতুন আঞ্চলিক শৃঙ্খলা গড়ে...