মোসাদ্দেকের ফিফটি, দ্রুত ফিরলেন মিরাজ
হৃদয় ও মিরাজের দ্রুত বিদায়ে ওয়ানডে ম্যাচে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। তবে চার বছর পর জাতীয় দলে ফিরেই ব্যাট হাতে দুর্দান্ত এক প্রত্যাবর্তন রাঙিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চাপের মুখে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। দলীয় ১৪০ রানে ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল, তখন দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই দুজন মিলে ৫১ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন। মোসাদ্দেক শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন। ৩১ বলে ৩৭ রান করার পথে তিনি দুটি চার ও দুটি ছক্কা হাঁকান। তবে ইনিংসের শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারছিলেন না হৃদয়। ৫১ বলের ইনিংসে বাউন্ডারি মার...