এবার নেতানিয়াহুকে সমর্থন দেওয়া বন্ধের হুমকি ট্রাম্পের
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই সময় নেতানিয়াহুকে সমর্থন দেওয়া বন্ধের হুমকি দেন ট্রাম্প। দুই নেতার মধ্যে ওই ফোনালাপ হয় সোমবার। যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। ফোনালাপের বিষয়ে ট্রাম্প নিজে অ্যাক্সিওসকে বলেছেন, ‘তিনি (নেতানিয়াহু) যদি আবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়ান তাহলে একাকী লড়াই করতে হবে।’ কথাটি তিনি নেতানিয়াহুকেও জানিয়ে দিয়েছেন। লেবাননে ইসরায়েলের বারবার বিমান হামলার প্রতিবাদে সম্প্রতি শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দেয় ইরান। এরপর নেতানিয়াহ...