আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম
ঢাকা জজ আদালতের পরিচিত আইনজীবী আমিনুল গণী টিটোর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার এক শোকবার্তায় এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আইনজীবী টিটো এই ট্রাইব্যুনালের মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল গণী টিটো (৬১)। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ গভীর শোক জানিয়েছে। তাঁর পরিবার ও সহকর্মীরা জানান, সোমবার সকাল ৮টায় মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে...