ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় ছেলে রোহানকে (১২) রাখতে গিয়েছিলেন হোসেন আলী। মাদরাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ছেলের সামনেই হোসেন আলীকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হোসেন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্...