মুক্তিপণ দিয়েও সাতদিনে ছাড়া পাননি চার জেলে
সুন্দরবনে গিয়ে অপহরণের শিকার সাতক্ষীরার শ্যামনগরের চার জেলের মুক্তি মেলেনি সাতদিনেও। ইতোমধ্যে পরিবারের সদস্যরা মুক্তিপণ হিসেবে দুই লাখ ৪০ হাজার টাকাও দিয়েছেন। তবু দস্যুরা তাদের না ছাড়ায় স্বজনদের মনে অজানা আশঙ্কা দেখা দিয়েছে। গত ৩১ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর চালতেবেড়ে ও সুবদে খাল থেকে আরও কয়েক জেলের সঙ্গে শ্যামনগরের জেলে ইয়াছিন খাঁ, শাহাজান খাঁ, শাহাজান আলী ও শরিফুলকে তুলে নিয়ে যায় দস্যুরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কালিনগরের সফিকুল ও শাহাজানের নেতৃত্বাধীন কুখ্যাত জলদস্যু নানাভাই বাহিনী শুরুতে জিম্মি চার জেলের মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাবি করে। দে...