তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবীর শিশুর মৃত্যুতে সংসদে শোক
বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। এতে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন, সাবেক এমপি এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক ও মোসলেম উদ্দিনের নাম। রাজধানীর মিরপুরের পল্লবী, চট্টগ্রাম ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যার শিকার চার শিশুর মৃত্যুতেও শোক প্রকাশ করে সংসদ। রোববার ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সরকারি ও বিরোধী দলের সমর্থনে সংসদে গৃহীত হয়। প্রয়াত ব্যক্তিদের স্মরণে দ...