যমুনা সেতুতে পরপর ৪ দুর্ঘটনা, দুই প্রান্তে দীর্ঘ যানজট
শুক্রবার যমুনা সেতুর ওপর পরপর চারটি সড়ক দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-উত্তরাঞ্চল মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বন্দি থেকে চরম দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড গরম ও পানিসংকটে বিশেষ করে শিশু এবং বয়স্কদের অবস্থা অনেক জায়গায় মানবিক সংকটে রূপ নিয়েছে। সন্ধ্যার আগে সেতুর ওপর একের পর এক দুর্ঘটনার পর যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। রাত পৌনে ১০টা পর্যন্ত ধীরগতিতে কিছু যানবাহন চলাচল করলেও দীর্ঘ যানজট পুরোপুরি নিরসন হয়নি। বিশেষ করে সেতুর পশ্চিম প্রান্তে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী হাজারো যাত্রী আটকে থাকতে দেখা যায়। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে...