রাশিয়া ২০৩০ সালের মধ্যে ন্যাটোর ওপর হামলা করতে পারে: স্টারমার
ন্যাটোর সদস্য দেশগুলোর গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়া ২০৩০ সালের মধ্যে জোটভুক্ত দেশগুলোর ওপর হামলা করতে পারে। এই হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিনিয়োগ আরও বাড়াতে হবে। শুক্রবার প্রতিরক্ষা কারখানা পরিদর্শনের সময় স্টারমার এই সম্ভাব্য হামলার কথা উল্লেখ করেন। তিনি প্রতিরক্ষা খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এ বিষয়ের গুরুত্ব সম্পর্কে যদি নতুন কোনো প্রমাণের প্রয়োজন হয়, তবে ব্রিটেন ও ন্যাটোভুক্ত অন্যান্য দেশের গোয়েন্দা মূল্যায়ন বলছে, ২০৩০ সালের মধ্যে জোটের ওপর রাশিয়ার একটি হামলা হতে পারে।’ স্টারমার আরও বলেন, ‘আমরা বেশ...