বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী রোববার দেশের স্কুল-কলেজে আবারও শুরু হচ্ছে পাঠদান। তবে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ প্রস্তুতি গ্রহণ করছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল গত ২৪ মে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পেয়েছে। কলেজ প...