কেরানীগঞ্জে কিশোরীসহ দুজনের মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জের কদমতলী থেকে বাবু মিয়া (৫৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ধলেশ্বরী নদীর তুলশিখালি এলাকা থেকে ফাতেমা ফারহানা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কদমতলী এলাকার হকার মাইদুল আলম জানান, বাবু মিয়া কদমতলী এলাকায় পান-সিগারেট বিক্রি করতেন। দিন শেষে কারখানার তৃতীয় তলায় একটি রুমে রাত্রিযাপন করতেন। বৃহস্পতিবার বিকেলে দুর্গন্ধ বের হলে সিট কাটিংয়ের লোকজন দেখতে পান বাবু মিয়ার মরদেহ পরে আছে। তিনদিন ধরে তাকে কদমতলীতে দেখা যায়নি। সবাই ভাবতেছিল হয়তো সে কোথায় গেছে। পুলিশ...