আমাজনের হারানো শহর
ইকুয়েডরের আমাজন বনে মিলেছে তিন হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো নগরায়ণের প্রমাণ। এটি একেবারে আনকোড়া নতুন কিছু নয়। ৫০ বছর আগেই এর কিছু প্রমাণ হাতে এসেছিল স্থানীয় প্রত্নতত্ত্ববিদদের। তবে এটি যে এতটা বিস্তৃত ও সুসংগঠিত, তা বুঝে উঠতে পারেননি তারা। হাতে আসা নতুন প্রমাণ পাল্টে দিচ্ছে অতীতের সব হিসাব। আগে সবার ধারণা ছিল, প্রাচীন যুগে আমাজন অঞ্চলে শুধু শিকারি শ্রেণি বসবাস করত, তারা সংখ্যায় ছিল মুষ্টিমেয়। এখন নতুন প্রমাণ বলছে, বিষয়টি ভিন্ন। আমাজনের ওই অঞ্চলে হয়তো বাস করত এমন এক শ্রেণি, যারা সেই সময়েই গড়ে তুলেছিল নগর সভ্যতা। প্রাচীন আমলের মানুষের সেই নগরের ধারণার সঙ্গে বর্তমানের বাস্তবতা মিলবে না।...