অর্ধসমাপ্ত সড়ক, কাদা-ধুলায় একাকার পথে ভোগান্তি
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া থেকে ঠাকুর লক্ষ্মীকোল সোনার মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ৫ কোটি টাকার বেশি ব্যয়ে নেওয়া প্রকল্পটির কাজ এক বছরেও শেষ না হওয়ায় ধুলাবালিতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার, তদারকির অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণে কাজটি থমকে আছে। ফলে কোথাও কোথাও সড়কের খোয়া উঠে গিয়ে ধূলি-সাম্রাজ্যের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চালকদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। জানা যায়, ৫ কোটি ১০ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে সড়কটির কাজ পায়...