ইরানের ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দর বন্ধ
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দুপুরের পর আংশিকভাবে ফ্লাইট চালু হয়েছে। বুধবার কুয়েতের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-আতোয়ান সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘ইরানের অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই হামলার কারণে বিমানবন্দর ভবনের ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, সেই সংখ্যা তিনি উল্লেখ করেননি। তিনি জা...