সেমিতে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, ফিরলেন আফঈদা
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শক্তিশালী নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে ওঠার এই লড়াইয়ে নিজেদের শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। চোট ও ফর্মহীনতার কারণে ছিটকে গেছেন তিন তারকা। আর রক্ষণে শক্তি বাড়াতে একাদশে ফেরানো হয়েছে সেন্টার ব্যাক আফঈদা খন্দকারকে। নেপাল বধের লক্ষ্যে আফঈদার সঙ্গে আজ শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমা। অন্যদিকে একাদশ থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার মনিকা চাকমা, ডিফেন্ডার সুরমা জান্নাত এবং অফফর্মে থাকা স্ট্রাইকার শামসুন্নাহার জুনিয়র। দলীয় সূত্র নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে গত...