আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির
হজ শেষে দেশে ফিরে পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সোমবার রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবার সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ১৯ মে এই হত্যাকাণ্ড হয়েছে। সেদিন দিবাগত রাতেই আমি হজের সফর শুরু করি। ওই সময়ই খবর পাই এই নৃশংস ঘটনা ঘটেছে। পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে জামায়াত সোচ্চার। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট—যারা এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যারা এভাবে আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত...