‘পাবলিক হেলথের নিজেরই স্বাস্থ্য ঠিক নাই’
কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্বাহী প্রকৌশলী শফিউল হকসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। সোমবার সকালে অফিস পরিদর্শনের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে অফিসে বসেই বিষয়টি নিয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে মুঠোফোনে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রকৌশলীর উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘পাবলিক হেলথের নিজেরই স্বাস্থ্য ঠিক নাই, এটা ক্লোজ (বন্ধ) করা দরকার।’ প্রত্যক্ষদর্শীরা বলেন, ঈদের ছুটি শেষে সোমব...