ইকো কনটেইনার পোর্ট নির্মাণে এক বছরেও গতি নেই
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এক সময়কার ব্যস্ত শিমুলিয়া ফেরিঘাট এলাকা অব্যবহৃত পড়ে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানায় সেখানে আছে ২৯ দশমিক ৩১ একর জমি। সেই জমিকে নতুন করে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটানোর উদ্যোগ নিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। পাঁচজন উপদেষ্টা এসে সভা করে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এক বছরের বেশি সময় পরও এ নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি। নতুন অর্থনৈতিক সম্ভাবনার আশা দেখা ব্যবসায়ীরা আছেন অপেক্ষায়। অব্যবহৃত পড়ে থাকা শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ইকো কনটেইনার পোর্ট নির্মাণের পরিকল্পনা করেছিল বিগত অন্তর্বর্তী সরকার। ২৯...