পদাবলি
পরিবর্তন আহাদুজ্জামান মোহাম্মদ আলী একটি ঘটনায় তার জীবনে এলো অদ্ভুত পরিবর্তন; পায়ের তলার মাটি গেল সরে, শুধু শূন্যতা গ্রাস করে তাকে। পুষ্প বিষণ্ণতার প্রতীক হয়ে আসে, নীলাকাশ থেকে বেদনা ঝরে পড়ে; জলের কলরোল তাকে বধির করে, সুবাতাস বয় না কোথাও। বেদনা বোধের মধ্যে বাসা বাঁধে, “হৃদয় খুঁড়ে কে হায় বেদনা জাগাতে ভালোবাসে”– তবুও সাধ জাগে মনে তার, কিছু আঁকড়ে ধরার চেষ্টায় ক্লান্ত হয় বারবার। এক হাজার এক রাত্রি রেজাউদ্দিন স্টালিন ও মেয়ে শান্ত তার স্তব্ধতায় ভরে যায় হৃদয় সৈকত ধীর গতি দীপ্তি মেলে সে দেখে অবিশ্রান্ত সবুজ ঘুরে ঘুরে মরে যায় মৌমাছি স্তনের অগ্নিশিখা...