কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের
কুয়েত দাবি করেছে, বৃহস্পতিবার তাদের ভূখণ্ডে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরান দায়ী। এ ঘটনার নিন্দা জানিয়ে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা বিপজ্জনক উসকানি। বৃহস্পতিবার সকালে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে। তখন হামলাকারীর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও বলেছে, কুয়েতের ভূখণ্ডে ইরানই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এটি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এক্সে দেওয়া পোস্টে সেন...