স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে রুবেল মণ্ডল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সারিয়াকান্দি উপজেলার নারচি গণকপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মিমি বেগম (২৬)। তিনি আটক কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে। তিনি আরও বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হত...