সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক, বন্ধ রয়েছে কয়েকটিতে
সদরঘাট নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। সদরঘাট ও নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে। তবে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তিনি এ তথ্য জানান। কাজী আরিফ বিল্লাহ বলেন, সদরঘাট ও নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে। তবে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে ওই রুটে ফেরি ও অন্যান্য...