শেখেন ফাইট, আহত হন শুটিংয়ে- সেই সিনেমার মুক্তিতে নিরব নায়িকা
অনেক অপেক্ষার পর বড় পর্দায় আসছে জনপ্রিয় স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমাটি। ইতোমধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে প্রচারণা। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি। সিনেমাটিতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। তবে মুক্তির ঠিক আগে সিনেমাটির প্রচার-প্রচারণায় কোথাও দেখা মিলছে না এই নায়িকার। সামাজিকমাধ্যমেও ‘মাসুদ রানা’ নিয়ে কোনো পোস্ট বা প্রচারণামূলক কনটেন্ট শেয়ার করেননি তিনি। অথচ গেল ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার প্রচারণা এখনও চ...