জেগে ওঠা কয়েক প্রজন্মের স্মৃতি
সেবা প্রকাশনীর কার্যক্রম গতকাল বুধবার সাময়িকভাবে স্থগিতের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বইপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। পুরোনো বইয়ের প্রচ্ছদ, বুকশেলফের ছবি ও পাঠস্মৃতি অনেকে তাদের কৈশোর ও তারুণ্যের অভিজ্ঞতা তুলে ধরছেন। কেউ তুলে আনছেন হলুদ হয়ে যাওয়া তিন গোয়েন্দা সিরিজের পুরোনো কপি, কেউ খুঁজে বের করছেন মাসুদ রানার বহুবার পড়া বই। ১৯৬৩ সালে কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন প্রতিষ্ঠিত সেবা প্রকাশনী দীর্ঘদিন ধরে দেশের জনপ্রিয় ধারার সাহিত্য প্রকাশনার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রকাশনীর জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘মাসুদ রানা’, ‘তিন গোয়েন্দা’, &lsquo...