বিশ্বকাপের পথে ইরান, তেহরানে জমকালো বিদায় সংবর্ধনা
যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে নানা শঙ্কা ছিল। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে অবশেষে দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে। আর সেই ফুটবল দলকে ইরানিরা যেন রীতিমতো জাতীয় উৎসবে পরিণত করা এক মিছিলের মাধ্যমে শুভেচ্ছা ও বিদায় জানাল। তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব স্কোয়ারে হাজারো সমর্থকের উপস্থিতিতে ইরানের অফিশিয়াল জার্সি এবং বিশ্বকাপের বিশেষ থিম সং উন্মোচন করা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ খেলতে যাওয়াকে এক ধরণের ‘প্রতীকী জয়’ হিসেবেই বিবেচনা করছেন দেশটির সমর্থকেরা। অনুষ্ঠানে খেলোয়াড়েরা মঞ্চে...