প্রাণঘাতী অস্ত্র বন্ধের প্রতিশ্রুতি থাকলেও প্রতিফলন নেই
বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর এই সীমান্তে প্রাণ হারাচ্ছেন অনেক বাংলাদেশি নাগরিক। গত পাঁচ বছরে এখানে ১৩৪ জন নিহত হয়েছেন। আর চলতি বছরের প্রথম পাঁচ মাসে নিহত হয়েছেন আটজন। তাদের বেশির ভাগ মারা গেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হন। সীমান্তে এ ধরনের মৃত্যু বা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ভারতের পক্ষ থেকেও সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে সেই আশ...