স্কুলছাত্রী রিয়া হত্যায় প্রেমিকসহ গ্রেপ্তার ৩
পাবনার পদ্মা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক কিশোরীর লাশের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত কিশোরীর কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে কিশোরীকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত রিয়া খাতুন পাবনা শহরের পূর্ব রাঘবপুর এলাকার মো. আজিজুল প্রামানিকের মেয়ে এবং স্থানীয় মাওলানা কাসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তাররা হলেন, পূর্ব রাঘবপুর গ্রামের মো. নাঈম, ইয়াসিন শেখ ও মো. তুহিন প্রামানিক। গতকাল বুধবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লাশগুমে ব্য...