কাজি আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট, পণ্ড বাল্যবিয়ে
টিনশেড ঘরের একটি কক্ষে মাদ্রাসায় দশম শ্রেণিপড়ুয়া কিশোরীর গায়ে বধূর সাজ পরিয়ে দিচ্ছিলেন স্বজনরা। পাশেই অপর কক্ষে বরের বেশে এসএসসি পরীক্ষার্থী কিশোর। কাজির অপেক্ষায় তার সঙ্গে বসেছিলেন বরপক্ষের লোকজন। বাইরে বিয়ের রান্না চলছে পুরোদমে। এসব নিয়ে ব্যস্ততা চলছিল বাড়ির লোকজনের। এ সময় আকস্মিক পুলিশ নিয়ে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। প্রশাসনের উপস্থিতি টের পেয়েই সটকে পড়েন বর-কনের মা-বাবা, বরযাত্রী ও স্বজনরা। পণ্ড হয়ে যায় বাল্যবিয়ের আসরটি। পরবর্তী সময়ে স্বজনের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এই যুগলের বিয়ে না দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি আদায় করেন প্রশাসনের কর্মকর্তারা। গত মঙ্গলবার রাত পৌ...