বেলো হরিজন্তেতে যেভাবে ছাইভস্ম হয়েছিল ‘জোগো বোনিতো’
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনেক বড় বড় জয়-পরাজয়ের গল্প রয়েছে। তবে ২০১৪ সালের ৮ জুলাই বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামের ঘটনা ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে থেকে যাবে। ঘরের মাঠে ৫৮,১৪১ জন স্তব্ধ দর্শকের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল জার্মানি। বিশ্বকাপ তো বটেই, স্বাগতিক কোনো দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ও কলঙ্কজনক পরাজয়। ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের জন্য পরিস্থিতি ছিল বেশ জটিল। ইনজুরির কারণে দলের প্রাণভোমরা নেইমার ছিলেন মাঠের বাইরে। আর কার্ড জটিলতায় নিষিদ্ধ ছিলেন অধিনায়ক থিয়াগো সিলভা। তাদের অনুপস্থিতিতে কোচ লুইস ফিলিপ স্কোলারি ভরসা রেখেছিলেন দ...