যুক্তরাষ্ট্র সরে গেলে ইরানের বিরুদ্ধে কি একা লড়বে ইসরায়েল?
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতা জোরদারের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে একা সামরিক পদক্ষেপের পথে হাঁটতে পারেন কিনা- এ প্রশ্নই এখন আলোচনায়। বিশ্লেষকদের একাংশের মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসতে চাইলে নেতানিয়াহু একা লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে একটি অন্তর্বর্তী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যেই বুধবার এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে নেতানিয়াহু দাবি করেন,...