সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল নার্সের
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম উপসর্গে নার্স জেরিন সুলতানার (২২) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তিনি মারা যান। জেরিন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসাবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জেরিন হাম উপসর্গে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থারও আরও অবনতি হয়। এ অবস্থায় রোববার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু...