দাম্পত্য জীবন ও পারিবারিক শান্তি
একজন মানুষ দিনের শুরুতে যে মানসিক পরিবেশ নিয়ে ঘর থেকে বের হন, এর প্রভাব অনেক সময় তাঁর কর্মক্ষেত্র, সহকর্মীদের সঙ্গে আচরণ, সামাজিক সম্পর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর পড়ে। ঘরে যদি থাকে ভালোবাসা, সম্মান, প্রশান্তি ও পারস্পরিক সহযোগিতা, তবে সেই প্রশান্তি তাঁর আচরণের মধ্য দিয়ে বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বিপরীতে ঘরে যদি প্রতিনিয়ত ঝগড়া, অপমান, অবিশ্বাস ও অশান্তি বিরাজ করে, তবে তার নেতিবাচক প্রভাবও ব্যক্তির আচরণে প্রকাশ পেতে পারে। ইসলাম এ বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেছে। তাই দাম্পত্য জীবনকে নিছক সামাজিক প্রথা কিংবা জৈবিক চাহিদা পূরণের মাধ্যম হিসেবে দেখেনি; বরং একে ভালোবাসা, মমতা, দায়িত্ববোধ,...